আলোশিখা রাজিহার সমাজ উন্নয়ন কেন্দ্রে শান্তি প্রতিষ্ঠায় র‌্যালী

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬, ০৫:১৮ পিএম
আলোশিখা রাজিহার সমাজ উন্নয়ন কেন্দ্রে শান্তি প্রতিষ্ঠায় র‌্যালী

বরিশালের আগৈলঝাড়া উপজেলা আলোশিখা রাজিহার সমাজ উন্নয়ন কেন্দ্রের উদ্দ্যোগে ২২ জুলাই বুধবার দুপুরে শান্তি প্রতিষ্ঠা উপলক্ষে রাজিহার সড়কে ও ক্যাম্পাসে এক র‌্যালী অনুষ্ঠিত হয়। দক্ষিণ কোরিয়ার সাথে আলোশিখা রাজিহার সমাজ উন্নয়ন কেন্দ্রের শান্তি প্রতিষ্ঠার জন্য একসাথে ভবিষ্যতে কাজ করা উপলক্ষে ছাত্র/ছাত্রী ও স্থানীয় বিভিন্ন পর্যায়ে নেতৃবর্গদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোশিখা রাজিহার সমাজ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক জেমস মৃদুল হালদার, সাংবাদিক এস,এম ওমর আলী সানি, ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষার্থীবৃন্দ, হাসপাতাল কর্মচারী, ও ডাক্তারগন, আলোশিখার সকল কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগর্ব। এ সময় জেমস মৃদুল হালদার বলেন, বিচণ বিচারিক ন্যায়বিচারের নীতি অনুসারে, আসামীর বার্ধক্য এবং গুরুতর স্বাস্থ্যগত অবস্থা বিবেচনা করে মানবিক পদপেগুলো অবিলম্বে পর্যালোচনা করুন। অ-হেফাজত তদন্তের নীতি সমুন্নত রাখুন এবং সুষ্ঠু বিচারের সাংবিধানিক অধিকার নিশ্চিত করুন। বিচারিক প্রক্রিয়ায় আইনের শাসনের ভিত্তির মানব মর্যাদার প্রতি বিবেচনায় প্রতিফলিত করুন।

আপনার জেলার সংবাদ পড়তে