নাগেশ্বরীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) :
| আপডেট: ২৩ জুলাই, ২০২৬, ০৭:০১ পিএম | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬, ০৭:০১ পিএম
নাগেশ্বরীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে আল কাওছার মেরিট মাদরাসার ১১ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী পেয়েছে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের সংবার্ধনা। গতকাল বিকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষা ২০২৫ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম। এ সময় উপজেলার প্রাথমিক ও ইবতেদায়ী মিলে মোট ২৪৩ জন ট্যালেন্ট ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এর মধ্যে ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট ও সাধারণ গ্রেডে আল-কাওছার মেরিট মাদরাসার ১১জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। 

উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে, ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এইচ এম খোদাদাদ হোসেন, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নানসহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে