বিরলে বৃক্ষরোপণ কর্মসুচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) :
| আপডেট: ২৩ জুলাই, ২০২৬, ১১:০৫ পিএম | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬, ১১:০৫ পিএম
বিরলে বৃক্ষরোপণ কর্মসুচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং নতুন রাস্তার সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসুচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে সভায় উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার, ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার, বীট অফিসার কনক কুমার, উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, বাংলাদেশ স্কাউটস, রোবার স্কাউট, বিরল সায়েন্স একাডেমি, প্রথম আলো বন্ধুসভা, সহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বৃক্ষরোপণ কর্মসুচির সার্বিক পরিকল্পনা, রাস্তার দুই পাশে বৃক্ষরোপণের স্থান নির্ধারণ,  চারা সংগ্রহ, চারা পরিবহন, চারা বিতরণ, বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের দায়িত্ব বন্টন, রোপিত চারার পরিচর্যা ও সংরক্ষণ ব্যবস্থা এবং উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন এর বিষয়ে আলেচনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে