গোমস্তাপুর সীমান্তে ৭ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৬, ০৫:০৭ পিএম
গোমস্তাপুর সীমান্তে ৭ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের চাঁড়ালডাঙ্গা সীমান্তে ৭ জন পুরুষকে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে রাধানগর ইউনিয়নের ওই সীমান্তের ২১৯/২৪ আর পিলারে নিকটে এই ঘটনা ঘটে। এদিকে বিজিবির প্রতিরোধে তা ব্যর্থ হয়। তাদেরকে ভারতীয় ভূখণ্ডের কাটাতারবিহীন অংশ দিয়ে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে বলে ১৬,বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক ক্ষুদে বার্তায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে চাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে  ভারতীয় ১২ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক পিলার ২১৯/২৪ আর কাছ দিয়ে ৭ জন পুরুষকে বাংলাদেশী অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করছে। ওই সময় চাঁড়ালডাঙ্গা বিওপির টহল সদস্যরা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল এসে উপস্থিত হয়। সেখানে অনুপ্রবেশকারী ৭ জন ভারতীয় শূণ্য লাইনে অবস্থারত শনাক্ত করে তারা। পরে তাদেরকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। 

এ বিষয়ে ১৬,বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানায়, বাংলাদেশে অনুপ্রবেশকারী ৭ জন পুরুষকে বাধা দিয়ে ওই সীমান্তের কাঁটাতারবিহীন অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও জানান,

বিজিবি ওই সীমান্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সতর্ক ও পেশাদারিত্বে সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর বলে তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে