দুর্গাপুরে শেষ হলো সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

এফএনএস (এস.এম রফিকুল ইসলাম; দুর্গাপুর, নেত্রকোনা) : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৬, ০৫:১৩ পিএম
দুর্গাপুরে শেষ হলো সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজলো দুর্গাপুরে শেষ হলো উপজেলার কর্মরত ৩৫জন প্রিন্ট এবং ইলকেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। বুধবার শুরুহয়ে শুক্রবার দুপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি)কর্তৃক আয়োজিত মাল্টিমিডিয়া,ফ্যাক্ট চেক,এআই বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফল ভাবে সম্পন্ন হয়েছে। উল্লেখ্য যে প্রশিক্ষনের উদ্বোধনী দিনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি উপস্থিত ছিলেন।

কর্মশালার সমাপনীতে পিআইবি’র প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজলো নির্বাহী অফিসার আহমেদ সাদাত। বিশেষ অতিথি হিসাবে ছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির সদ্য যোগদানকৃত পরিচালক অঞ্জন চিছিম সহ আরো অনকেই। কর্মশালা শেষে প্রশিক্ষর্ণাথী সাংবাদিকদের মাঝে সনদ পত্র প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে