চাঁদপুর জেলা বিএনপি নেতা বাবলু হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৬, ০৫:৪৯ পিএম
চাঁদপুর জেলা বিএনপি নেতা বাবলু হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার বিকেলে তাকে জরুরি ভিত্তিতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে চাঁদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক-এর তাৎক্ষণিক দিকনির্দেশনায় তাকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের ‘ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস’-এ অভিজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ নেমে আসে। দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। মাহবুব আনোয়ার বাবলুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে চাঁদপুর জেলা বিএনপি এবং তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসী ও সর্বস্তরের নেতা-কর্মীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন মাহবুব আনোয়ার বাবলু'র চিকিৎসায় তাৎক্ষণিক সশরীরে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ,চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী,যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগরসহ অন্যরা।

আপনার জেলার সংবাদ পড়তে