জামালপুরের মেলান্দহে স্কাউটস ডে ক্যাম্প ও দীক্ষা গ্রহণ ২৪ জুলাই রাবেয়া ইসলাম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-মুক্ত স্কাউটস’র প্রতিষ্ঠাতা সভাপতি ও নাংলা ইউপি চেয়ারম্যান আলহাজ কিসমত পাশা। দীক্ষা গ্রহণ ও সনদ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা স্কাউটসের সম্পাদক কফিল উদ্দিন মোল্লা, সহকারি কমিশনার মোরশেদ আলী, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, মুক্ত স্কাউটসের প্রতিষ্ঠাতা সম্পাদক হাসান আলী, স্কাউটস লিডার মঈন উদ্দিন, মতিউর রহমান, মিজানুর রহমান ও শাকিল খান প্রমুখ।