জামালপুরের মেলান্দহে নিখোঁজের তিনদিন পর জলাশয় থেকে কৃষক শহিদুল ইসলামের (৪৭) লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। ২৪ জুলাই দুপুরে মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের দকলাবন জলাশয় থেকে উদ্ধার করা হয়। অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক জানিয়েছেন, ওই কৃষক তিনদিন আগে ৭ বছরের ছেলেকে একটি মাদ্রাসায় খাবার পৌঁছে দেবার পর থেকে নিখোঁজ ছিলেন। তিনি একজন মৃগি রোগি ছিলেন।