জিম্বাবুয়ের ব্যাটার মিল্টন শুম্বা ভারত সিরিজ থেকে ছিটকে গেছেন। ডান হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ভারত সিরিজে খেলা হচ্ছে না মিল্টনের। বদলি হিসেবে স্কোয়াডে ডাকা হয়েছে ইনোসেন্ট কাইয়াকে। ২০২২ সালে সর্বশেষ খেলার পর সর্বশেষ বাংলাদেশ সিরিজ দিয়ে জিম্বাবুয়ে দলে ফিরেছিলেন মিল্টন শুম্বা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই খেলেছিলেন মিল্টন। গত মঙ্গলবার স্ক্যান করানো হয়েছে মিল্টনের। স্ক্যানের ফলের পরই বুঝা যায়, ভারত সিরিজ থেকে ছিটকে গেছেন মিল্টন শুম্বা। মিল্টনের বদলি হিসেবে ডাকা হয়েছে ইনোসেন্ট কাইয়াকে। যিনি সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন ২ বছর আগে, ২০২৪ সালের জুলাই মাসে, হারারেতে ভারতের বিপক্ষেই। এবার ভারত সিরিজেই আবার দলে ফিরলেন ইনোসেন্ট কাইয়া। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে তেমন একটা পাত্তা দেয়নি ভারত। আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে তোলে ১২৫ রান। ৪০ বল হাতে রেখে ৭ উইকেটে জয়লাভ করে টিম ইন্ডিয়া। ১৮ বলের ফিফটিতে ১৯ বলে ৫০ রানের ইনিংস খেলেছেন ভারতের ওপেনার বৈভব সূর্যবংশী। হেসেখেলে জিতেছে টিম ইন্ডিয়া। এই জয়ের আগে টানা ৭ ম্যাচ জয়হীন ছিল টি-টোয়েন্টির ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আয়ারল্যান্ডের কাছে দুই ম্যাচ হারার পর ইংল্যান্ডের সাথে ৫ ম্যাচ খেলে ৪ ম্যাচই হেরেছে ভারত, ১ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।