কলমাকান্দায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস আজ

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬, ১২:২২ পিএম
কলমাকান্দায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস আজ

আজ ২৬ শে জুলাই। ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস। ১৯৭১ সালে এ দিনে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর নামক স্থানে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে ৭ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।  পরে সাত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের মরদেহ জীবন বাজী রেখে বীর মুক্তিযোদ্ধারা বহন করে নিয়ে গিয়ে লেঙ্গুড়া ইউনিয়নের ফুলবাড়ী সীমান্তে ১১৭২ নং পিলার সংলগ্ন স্থানে তাদেরকে সমাহিত করেন।

এই সাত শহীদ বীর মুক্তিযোদ্ধারা হলেন- ডাঃ আব্দুল আজিজ (নেত্রকোনা), মোঃ ফজলুল হক (নেত্রকোনা), মোঃ ইয়ার মাহমুদ (মুক্তাগাছা), ভবতোষ চন্দ্র দাস (মুক্তাগাছা), মোঃ নুরুজ্জামান (মুক্তাগাছা), দীজেন্দ্র চন্দ্র বিশ্বাস (মুক্তাগাছা) ও মোঃ জামাল উদ্দিন (জামালপুর)। প্রতি বছর এ দিবস স্মরণে প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচী গ্রহন করেন। এ বছরও তারই ধারাবাহিকতায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।এ বিষয়ে উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ কমান্ডার আব্দুল বারি চাঁন মিয়া ও সদস্য সচিব বিকাশ চন্দ্র ভৌমিক বলেন, আমরা বরাবরের ন্যায় উপজেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধা সংসদের যৌথ উদ্যোগে এ দিবসটি পালন করো আসছি। এবারও আমরা নাজিরপুর স্মৃতিসৌধ ও ফুলবাড়ি শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পবিত্র সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বিশেষ মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করেছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ্যাসিলেন্ট মোঃ শামসুজ্জামান আসিফ জানান, ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধদিবস স্মরণে উপজেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধা সংসদ কমান্ডের যৌথ উদ্যোগে আমরা বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছি। কর্মসূচীর মধ্যে রয়েছে নাজিরপুর স্মৃতিসৌধ ও ফুলবাড়ি শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পবিত্র সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বিশেষ মোনাজাত ও আলোচনা সভার  এসব কর্মসূচীতে বিভিন্ন অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, রাজনৈতিক, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও নানা শ্রেনীপেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করছি।

আপনার জেলার সংবাদ পড়তে