নাসিরনগরে ইয়াবাসহ নারী আটক

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬, ১২:২৪ পিএম
নাসিরনগরে ইয়াবাসহ নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১০৭ পিস ইয়াবাসহ  মাজেদা বেগম (৩৮) নামে এক নারীকে  আটক করেছে স্থানীয় সচেতন যুব সমাজ। আটককৃত মাজেদা বেগম উপজেলার পূর্বভাগ ইউনিয়নের বেলুয়া গ্রামের আনাল মিয়ার স্ত্রী। শুক্রবার রাত সাড়ে এগারটার দিকে নাসিরনগর- মাধবপুর আঞ্চলিক সড়কে নরহা পশ্চিমপাড়া চঞ্চল ফকিরের মুদির দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় আটককৃত নারীর কাছ থেকে ১০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে থানা পুলিশের হাতে সোপর্দ করে নরহা সচেতন যুব সমাজ। সংবাদ পেয়ে  থানার এসআই সুমন চন্দ্র দাস  সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত নারীকে থানায় নিয়ে যায়। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ শাহীনুর ইসলাম জানান,মাজেদা বেগম (৪৫) নামে এক নারীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে  তার বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা (নং-১৮) দায়ের করা হয়েছে ।

আপনার জেলার সংবাদ পড়তে