ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাণীশংকৈল উপজেলা শাখার আয়োজনে প্রয়াত শিক্ষক আজিজার রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫জুলাই সকাল ১১টায় কেন্দ্রীয় হাই স্কুল হল রুমে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এসময় বক্তব্য রাখেন- জুলফিকার রহমান (সভাপতি, জেলা প্রাথমিক শিক্ষক সমিতি, ঠাকুরগাঁও) মিজানুর রহমান মিন্টু (সাধারণ সম্পাদক, জেলা প্রাথমিক শিক্ষক সমিতি) এম. আর. বকুল মজুমদার (সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি) ফেরদৌস আলম মানিক (সাবেক প্রধান শিক্ষক, বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয়) হাবিবুর রহমান (উপজেলা ইন্সট্রাক্টর) জাকির হোসেন (মরহুমের বড় ভাই) রবিউল ইসলাম (ইন্সট্রাক্টর, কুড়িগ্রাম পিটিআই) রমজান আলী (প্রধান শিক্ষক) আরো উপস্থিত ছিলেন মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আক্তারী, সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা প্রয়াত শিক্ষক আজিজার রহমানের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।