কাহারোলে পাটের বাম্পার ফলন, বাজারে দামও বেশী

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) :
| আপডেট: ২৫ জুলাই, ২০২৬, ০২:৫১ পিএম | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬, ০২:৫১ পিএম
কাহারোলে পাটের বাম্পার ফলন, বাজারে দামও বেশী

দিনাজপুরের কাহারোল উপজেলার বিভিন্ন মাঠে বর্তমানে মাঠে এলাকা জুড়ে চলছে পাট কাটা, জাগ দেওয়া, ধোয়া ও শুকানোর কাজ চলছে উৎসাহমূখর পরিবেশের মধ্য দিয়ে। গতকাল শনিবার কাহারোল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে কৃষকেরা তাদের স্বপ্নের ফসল পাট নিয়ে ব্যস্থ সময় পার করছেন। চাষীরা এবার পাট আবাদ করে খুশি হয়েছেন। বাজারে পাটের দাম ভাল থাকায় উৎপাদন খরচ বাদ দিয়ে লাভের মুখ দেখছেন উপজেলা চাষীরা। গতকাল শনিবার কাহারোল হাটে প্রতি মন পাট বিক্রি হচ্ছে ৪ হাজার ৫ শত থেকে ৬ শত টাকা। উপজেলার কেউটপাড়া গ্রামে কৃষক সবুজ ৪ মন পাট হাটে বিক্রি করার জন্য নিয়ে এসেছেন। ৪ মন পাট বিক্রি করে ১৮ হাজার টাকা দাম পেয়েছেন। তিনি এবার ১ বিঘা মাটিতে পাট চাষ করে খরচ বাদ দিয়ে ২৮ হাজার টাকা লাভ হয়েছে। অপরদিকে বুলিয়া বাজারের কৃষক অতুল চন্দ্র রায় ৩৩ শতক জমিতে পাট চাষ করে ২০ হাজার টাকা খরচ বাদে লাভ হয়েছে। তিনি বলেন, আগে পাটের চাহিদা কম ছিল, দামও কম। এবার বাজারে পাটের ব্যাপক চাহিদা রয়েছে। বাজারে দামও বেশী।  কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে পাটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩৬০ হেক্টর জমিতে। এবার পাটের বাম্পার ফলন হয়েছে বলে দাবী করছেন কৃষি বিভাগ। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান বলেন, কৃষকদের পাট চাষে উৎসাহিত করা হয়েছে। কৃষকদের পাট চাষে বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে। কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের পাট চাষের পরামর্শ দিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে