ফুলবাড়ীয়ায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬, ০৫:০৮ পিএম
ফুলবাড়ীয়ায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফুলবাড়ীয়ায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রানা গ্রেপ্তার ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের ব্যাপারী বাড়ি এলাকার বাসিন্দা চান মিয়ার ছেলে  ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রানা মিয়াকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ।

 ফুলবাড়ীয়া থানার ওসি রাশেদুল হাসান  বলেন, শুক্রবার (২৪ জুলাই) বিশেষ অভিযান চালিয়ে  ফুলবাড়ীয়া থানার এসআই (নিরস্ত্র) আব্দুল আলীম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় থেকে  তাকে গ্রেপ্তার করেন।  দীর্ঘদিন ধরে আদালতের সাজা পরোয়ানাভুক্ত এই আসামিকে আটকের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। অবশেষে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে