ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬, ০৫:৩৫ পিএম
ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন

শনিবার দুপুরে ভালুকা পৌরসভা হল রুমে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পল্লী চিকিৎসক রফিকুল ইসলাম হারিছ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। প্রধান অথিতি পল্লী চিকিৎকদের গ্রামীণ জনপদে প্রান্তিক মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পেশাগত মানোন্নয়ন ও ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে