গজারিয়ায় সিলগালা, অস্থায়ী ভাবে বন্ধসহ একাধিক ক্লিনিককে জরিমানা

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ২৫ জুলাই, ২০২৬, ০৬:২৭ পিএম | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬, ০৫:৫৫ পিএম
গজারিয়ায় সিলগালা, অস্থায়ী ভাবে বন্ধসহ একাধিক ক্লিনিককে জরিমানা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান,বৈধ লাইসেন্স   ও প্রযোজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম যাচাইয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ১টা ক্লিনিককে সিলগালা,১টি ক্লিনিককে সাময়িক ভাবে বন্ধ ওক আরও দুটি ক্লিনিককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (২৫জুলাই)সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে একাধিক ক্লিনিককে এ অভিযান পরিচালিত হয়।জেলা সিভিল সার্জন ডা:সাজেদা বেগম এর তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা:শারমিন সুলতানা তিথী, জেলা সিনি:স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক ডা:নুসরাত ফারজানা খান,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খানম।

অভিযানে ৬টা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এর মধ্যে ভবেরচরস্থ গজারিয়া পপুলার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে সাময়িক ভাবে বন্ধ,ভবেরচর জেনারেল হাসপাতালে এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে তিন হাজার টাকা রিমানা, জামালদী বাসষ্টান্ডস্থ হামদর্দ জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা,নাজমা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়।এছাড়াও জামালদীস্থ শুকরিয়া ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল ও মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতালে এর সেবা কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করেন অভিযানে অংশ গ্রহণকারী দল। অভিযান শেষে জেলা সিভিল সার্জন ডা:সাজেদা বেগম বলেন,স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা, বৈধ লাইসেন্স, প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল, চিকিৎসা সরঞ্জাম এবং সেবার সামগ্রিক মান যাচাইয়ের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়েছে।আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে