আইকম এর বাংলাদেশ জাতীয় কমিটির নির্বাচন সম্পন্ন

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬, ০৬:৪৪ পিএম
আইকম এর বাংলাদেশ জাতীয় কমিটির নির্বাচন সম্পন্ন

ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিমস (আইকম)-এর বাংলাদেশ জাতীয় কমিটির (আইকম বাংলাদেশ) নির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৯ শুক্রবার ঢাকার শাহবাগস্থ সুপার কিচেন রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে চেয়ারপার্সন পদে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কীপার মো সেরাজুল ইসলাম। সহসভাপতি পদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সিকদার মো: জুলকারনাইন নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন-এম. এম. রুবায়েত হোসেন, সহকারী কিউরেটর, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, মিজ আসমা ফেরদৌসি, কীপার, বাংলাদেশ জাতীয় জাদুঘর,ড. মো. আতাউর রহমান, উপপরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, শাহ মো. রোকনুজ্জামান, সহকারী রসায়নবিদ, বাংলাদেশ জাতীয় জাদুঘর, রাশেদুল আলম প্রদীপ, কিউরেটর, তোষাখানা জাদুঘর, সৌমিত্র কুমার বিশ্বাস, সিনিয়র আর্টিস্ট, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড, মালিহা নার্গিস আহমেদ-এর নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিটি। কমিটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ পরিবেশে সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করে।

নির্বাচন শেষে নবনির্বাচিত নির্বাহী পরিষদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান আইকম বাংলাদেশের ২০২৩-২০২৬ মেয়াদের সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালযের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তা ফিজুর রহমান। তিনি নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন এবং বাংলাদেশের জাদুঘর খাতের উন্নয়ন, পেশাগত উৎকর্ষ, গবেষণা, ঐতিহ্য সংরক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নবনির্বাচিত নির্বাহী পরিষদ আগামী ২০২৬-২০২৯ মেয়াদে বাংলাদেশের জাদুঘরসমূহের উন্নয়নে সহযোগিতা প্রদান, জাদুঘর পেশাজীবীদের সক্ষ মতা বৃদ্ধি, জাদুঘর সম্পর্কিত আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং আইকম -এর নীতিমালা ও আদর্শ বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে