বাঘায় ইউএনও’র ঘুষ দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) :
| আপডেট: ২৫ জুলাই, ২০২৬, ০৭:৩৭ পিএম | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬, ০৭:৩৭ পিএম
বাঘায় ইউএনও’র ঘুষ দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ

রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের ঘুষ দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে বাঘা পৌর বিএনপির আয়োজনে এই বিক্ষোভ করেন। 

জানা গেছে, উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার পদে শনিবার সকাল ১০টা থেকে নিয়োগ পরীক্ষা শুরুর কথা থাকলেও এক ঘণ্টা দেরিতে সাড়ে ১১টায় শুরু করা হয়।  এই পরীক্ষার তালিকা প্রকাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার অনিয়ম করেছেন মর্মে অভিযোগ উঠে। বিষয়টি স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অবগত হলে বিক্ষোভ মিছিল করেন। এতে বিক্ষোভকারী উপজেলা চত্বরে সুদখোর ইএনও, দুর্নীতিবাজ ইউএনও, ইউএনও’র দূর্নীতি মানিনা মানবো না, একশান একশান ডাইরেক্ট একশান এই স্লোগান দিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভ শেষে উপজেলা চত্বরে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলুসহ, বিএনপি নেতা কামাল হোসেন, তফিকুল ইসলাম, মুখলেছুর রহমান মুকুল, জালাল উদ্দীন, সাইফুল ইসলাম, আব্দুস সালাম, রেজাউল করিম টিপু, সুরুজ্জামান, এ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ রঞ্জু, ইমাদুল হক, আসলাম হোসেন, লতিফ, রেজাউল করিম, নাসির উদ্দিন, যুবদল নেতা শফিকুল ইসলাম শফি, আবদুস সালাম, জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার পদের প্রার্থী আবুল হোসেনসহ উপজেলা, পৌর, ইউনিয়নের নেতাকর্মীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের ঘুষ দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে