সিপিবি , ছাত্র ইউনিয়ন ও ক্ষেতমজুর সমিতি গফরগাঁও উপজেলা শাখার কমিটির সাবেক সভাপতি এবং গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকাল ৫ টায় গফরগাঁও আদর্শ শিশু নিকেতন মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে
সিপিবি গফরগাঁও উপজেলা শাখা। কমরেড সাইদুল ইসলামের সভাপতিত্বে ও এইচ. এম. ইয়াসিনুল আরাফাতের পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডা: কে. এম. এহছান এডভোকেট, কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক নূর আবেদীন বাবুল , মাওলানা শামসুল হুদা পাঁচবাগী (র:) স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সাদেকুর রহমান শামীম, সিপিবি গফরগাঁও উপজেলা শাখার সম্পাদক কমরেড এডভোকেট সাইফুস সালেহীন ও কমরেড আজিম উদ্দীন মাস্টারের ছেলে এখলাছ উদ্দীন আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, কমরেড আজিম উদ্দীন মাস্টারের কর্মময় জীবন ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি জীবনব্যাপী আদর্শের প্রতি অবিচল থেকে সমাজ ও রাজনীতিতে অবদান রেখে গেছেন। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে শোষণ - নিপীড়ন মুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমাদের কাজ করে যেতে হবে।