চাঁদপুরে বিএনপির সভাপতি বাবলুর প্রয়াণে রইস হোসেনের শোক প্রকাশ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬, ০৩:২৪ পিএম
চাঁদপুরে বিএনপির সভাপতি বাবলুর প্রয়াণে রইস হোসেনের শোক প্রকাশ

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট কবি, লেখক ও সাহিত্যিক মাহবুব আনোয়ার বাবলু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক প্রয়াণে চাঁদপুর রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক শোক বার্তা দিয়েছেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, উদীয়মান বিএনপি নেতা ও চাঁদপুরস্থ কল্যান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রইস হোসেন সিকদার।

এক শোক বার্তায় রইস হোসেন সিকদার বলেন, "মাহবুব আনোয়ার বাবলু ভাই কেবল একজন বীর রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত সজ্জন, সাহিত্যপ্রেমী ও গুণী মানুষ। চাঁদপুর জেলা বিএনপিতে তাঁর অবদান যেমন অনস্বীকার্য, তেমনি সাহিত্য ও সংস্কৃতি চর্চায় তাঁর উপস্থিতি সবাইকে অনুপ্রাণিত করত। তাঁর বিদায়ে আমরা একজন অভিভাবকতুল্য জ্যেষ্ঠ নেতাকে হারালাম, যা অপূরণীয়।" তিনি আরও বলেন, "আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন মরহুম বাবলু ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবারবর্গকে এই অসীম কষ্ট সহ্য করার শক্তি দান করেন। আমীন।"

আপনার জেলার সংবাদ পড়তে