কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ও মরিচায় পৃথক পৃথক রোগে আক্রান্ত হয়ে তিন বিএনপি নেতার মৃত্যু হয়েছে। পুত্রাপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএনপি নেতা আকরাম হোসেন (৭৫) শুক্কুর পাতা নিজ বাসভবন ইন্তেকাল করেন অপরদিকে মরিচা ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা আব্দুল বারী ও মরিচার ছাতারী পাড়ার বিএনপি নেতা রেজাউল করিম ঘোষ শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজে ইন্তেকাল করেন ইন্তেকাল করেন। উল্লেখিত বিএনপি নেতৃবৃন্দের মৃত্যুতে
গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৌলতপুরের সংসদ সদস্য আলহাজ রেজ আহমেদ বাচ্চু মোল্লা। শনিবার দুপুরে মরিচার ছাতারীপাড়ায় বিএনপি নেতা রেজাউল করিম ঘোষের বাসভবনে ছুটে যান এবং পরিবারের সদস্যদের কাছে খোঁজখবর নেন সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন সেক্রেটারী আলহাজ্ব বিল্লাল হোসেন সহস্থানা বিএনপি নেতৃবৃন্দ।