“যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে ক্লিন সানডে, ক্লিন ময়মনসিংহ, ক্লিন গফরগাঁও কর্মসূচি ঘোষণা করা হয়। উপজেলার তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ে ক্লিন সানডে নামে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ-আল- মামুন। এসময় উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে ছাত্র-ছাত্রীরা নিজ ক্লাসরুম, টেবিল, চেয়ার, বেঞ্চ, ইলেকট্রিক পাখা ও বিদ্যালয় আশপাশে পরিচ্ছন্ন অভিযানে অংশ নেয়। পরিচ্ছন্ন অভিযানে ইউএনও জানান, পরিচ্ছন্ন ময়মনসিংহ গঠন কর্মসূচির আওতায় জেলা প্রশাসনের আহবানে ক্লিন সানডে নামে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিস্কার পরিচ্ছনতা অভিযান কার্যক্রম পরিচালনা করা হবে। রোববার (২৬ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মোস্তফা কামাল। বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের সাথে সংক্ষিপ্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। বিদ্যালয় ও নিজ নিজ বাড়ির আঙিনা প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।”
তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার অন্যতম পূর্বশর্ত। বিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখা শুধু শিক্ষকদের দায়িত্ব নয়; শিক্ষার্থী, অভিভাবক এবং সমাজের সকলের সম্মিলিত দায়িত্ব। তিনি শিক্ষার্থীদের নিজেদের শ্রেণিকক্ষ, বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ সবসময় পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। এসময় শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকাবৃন্দ। এ সময় উপস্থিত সবাই নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রেখে একটি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও মনোরম শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে শিক্ষার্থীদের খেলার জন্য ফুটবল উপহার দেন।