কুল্যায় এমপি রবিউল বাশারকে সংবর্ধনা মাজার জিয়ারত ও মতবিনিময়

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬, ০৯:২৫ পিএম
কুল্যায় এমপি রবিউল বাশারকে সংবর্ধনা মাজার জিয়ারত ও মতবিনিময়

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন করেন সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। রবিবার (২৬ জুলাই) তাঁকে সংবর্ধনা প্রদান, গুনাকরকাটি পীর কেবলার মাজার জিয়ারত, শিক্ষকদের সঙ্গে মতবিনিময়, কর্মী সম্মেলন এবং বিভিন্ন স্থানে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

কর্মসূচির শুরুতে কুল্যা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা প্রদান করা হয়। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঙ্গুর হোসেন। পরে তিনি গুনাকরকাটি রওজা শরীফে পীর কেবলার মাজার জিয়ারত করেন। 

দুপুরে কুল্যাস্থ অস্ট্রেলিয়া মার্কেটে ইউনিয়ন কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। কুল্যা ইউনিয়ন জামায়াতের আয়োজনে ও কুল্যা ইউনিয়ন আমির চেয়ারম্যান প্রার্থী মাওঃ ইউসুফ আলীর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, জেলা কর্মপরিষদ সদস্য ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মাওঃ আতাউর রহমান। সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি ফয়সাল হোসেন জনি। এসময় ইউনিয়ন নায়েবে আমির মেহেদী হাসান, প্রধান শিক্ষক এখলাছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকালে মহিষাডাঙ্গা বাজার ও কাদাকাটি বাজারে পৃথক দু'টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এছাড়া তিনি আগারদাড়ী রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল বাশার বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়ন ও জনসেবার মাধ্যমে দিতে হবে। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি শৃঙ্খলা বজায় রেখে মানুষের কল্যাণে কাজ করা এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে ইউনিয়ন আমীর মাওঃ ইউসুফ আলীকে জামায়াত মনোনীত প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে দেন এবং ঐক্যবদ্ধ ভাবে তার পক্ষে কাজ করতে আহবান জানান।


আপনার জেলার সংবাদ পড়তে