মেলান্দহে জলাবদ্ধতার কবলে প্রাইমারি স্কুল

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) :
| আপডেট: ২৬ জুলাই, ২০২৬, ০৯:৪৬ পিএম | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬, ০৯:৪৬ পিএম
মেলান্দহে জলাবদ্ধতার কবলে প্রাইমারি স্কুল

জলাবদ্ধতায় ভাসছে জামালপুরের মেলান্দহের ২৩ নং চরমাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা চরম বিপাকে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন টানা ৩/৪ মাস যাবত জলাবদ্ধতার কারণে পড়াশোনা ব্যাহত হচ্ছে। শিশুদের চলাচলের অসুবিধার পাশাপাশি খেলাধুলাও করতে পারছে না। পানিবাহিত রোগও ছড়াচ্ছে। অভিভাবক নুরুন্নাহার বেগম (৩৬) জানান-জলাবদ্ধতার দরুণ স্কুলের পরিবেশ দোষণসহ মশার উদ্রব বৃদ্ধি পাচ্ছে। আমরা এর স্থায়ী সমাধান চাই।  শিক্ষার্থী নিলা মনি (১০) জানান-স্কুল মাঠের পানিতে অনেক ময়লা। পানি শরীরে লাগলে চুলকানি হয়। পায়ে গা হয়ে যায়। আমরা দেয়াল বেয়ে স্কুলে যাতায়াত করি। 

প্রধান শিক্ষক জিল্লুর রহমান জানান- বৃষ্টি হলেই পানি জমে। গত দুই বছর থেকে এই সমস্যায় ভোগছি। মেইন রোড থেকে স্কুলের মাঠ একটু নিচু। স্কুলের সীমানার পাশেই বসতি গড়ে ওঠায় পানি প্রবাহ বন্ধ হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষসহ স্থানীয় নেতৃবৃন্দকেও জানানো হয়েছে।  অভিভাবক আলি হোসেন (৫৫) -জলাবদ্ধতা দূর করতে স্কুল মাঠ ভরাট কিংবা মেইন রোড ক্রস করে একটি ছোট্র চুঙ্গি পুল নির্মাণের উপর গুরুত্বারোপ করেছেন।এ ব্যাপারে শিক্ষা অফিসার মোহাম্মদ আলী চকদার জানান-স্কুলের প্রকৃত অবস্থা জানতে সহকারি শিক্ষা অফিসারকে সরেজমিন পরিদর্শণে পাঠানো হয়েছে। দ্রুত সমাধানের পদক্ষেপ নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে