বিএমএসএফ'র সদস্য লিজনের বাবার কুলখানিতে মসজিদে দোয়া

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬, ১১:২৩ এএম
বিএমএসএফ'র সদস্য লিজনের বাবার কুলখানিতে মসজিদে দোয়া

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র বরিশাল জেলা উত্তর শাখার সদস্য এইচ.এম লিজনের বাবা গৌরনদী উপজেলার টরকী ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক মো. মফিজুর রহমান খানের কুলখানি দোয়া-মিলাদ রবিবার (২৬ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বাদ আছর গৌরনদী উপজেলার টরকী বন্দর মসজিদ, টরকী ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয় মসজিদ, টরকী বন্দর খেয়াঘাট মসজিদ, টরকীর বিগ্রেডিয়ার মসজিদ, টরকীর চর মসজিদ, নতুন টরকী মসজিদ, কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর জামে মসজিদে বিশেষ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত দোয়া-মিলাদে মরহুমের আত্মীয়-স্বজন, শোভাকাঙ্খী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসুল্লীরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, শুক্রবার সকালে বার্ধক্যজনিত কারনে অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক মো. মফিজুর রহমান খান (৭০) টরকী এলাকার নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন বাদ জুমা মরহুমের জানাজা শেষে কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের দুই ছেলে কর্মস্থলের সুবাধে সৌদি আরবে অবস্থান করছেন। সেখান থেকে তারা তাদের মরহুম বাবার রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে