গোলাবারুদে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

এফএনএস অনলাইন ডেস্ক: | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬, ১১:৪৭ এএম
গোলাবারুদে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

গোটা পৃথিবীর দেশগুলোর মধ্যে গোলাবারুদে এখন শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ভাঁষায়, “বিশ্বের যেকোনও দেশের তুলনায় আমাদের কাছে অনেক বেশি গোলাবারুদ রয়েছে। এমনকি আমাদের প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র মজুত আছে।”

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক বিবৃতিতে ট্রাম্প এসব কথা বলেন। 

এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন হোয়াইট হাউসকে জানিয়েছেন যে, দেশটির আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে আসছে।

এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কয়েকটি ছবি শেয়ার করেছেন ট্রাম্প। ছবিগুলোতে একটি ইরানি তেলবাহী জাহাজ জব্দ করার দৃশ্য এবং ইরানের খার্গ দ্বীপের তেল রপ্তানি টার্মিনালে হামলার দৃশ্য দেখানো হয়েছে।

এর মধ্যে একটি ছবিতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজের ওপর ট্রাম্পকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আরেকটি ছবিতে যুদ্ধবিমান থেকে খার্গ দ্বীপের স্থাপনায় বোমা হামলার দৃশ্য তুলে ধরা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে