হোমনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

এফএনএস (মোর্শেদুল ইসলাম শাজু; হোমনা, কুমিল্লা) :
| আপডেট: ২৭ জুলাই, ২০২৬, ০২:২৮ পিএম | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬, ০২:২৮ পিএম
হোমনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

কুমিল্লার হোমনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকার সোমবার পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম মানিক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মহিলা দল সভাপতি শেফালী বেগম, ঘাড়মোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, ভাষানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ সম্পদ এবং হোমনা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সাত্তার ভূঁইয়া প্রমুখ। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, জুয়া রোধ, যানজট নিরসন এবং সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এসব অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে