কয়রায় ৪ হাজার বাবলা গাছের বীজ রোপনের মধ্যে দিয়ে বৃক্ষ রোপন কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার(২৭ জুলাই) সকাল ১০ টায় সুন্দরবন কাশিয়াবাদ স্টেশনের উদ্যোগ এই বৃক্ষ রোপন উপলক্ষে গাছের বীজ রোপন করা হয়। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন উপলক্ষে খুলনা রেঞ্জাধীন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের আওতাধীন দক্ষিণ পার্শ্বে রাস্তার ঢালে দুই লাইনবিশিষ্ট বাউন্ডারি এলাকায় বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে প্রায় ৪ হাজার বাবলা ফলের বীজ রোপন করা হয়েছে। এ সময় কাশিয়াবাদ স্টেশনের বনকর্মী, সিপিজি, ভিটিআরটি সদস্য সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। এ ধরনের কার্যক্রমকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে।