চাটমোহর পৌর সদরের শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। খেলাধূলার উন্নয়নে দেওয়া হয়েছে ফুটবল। গতকাল সোমবার সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে রংধনু যুব সংঢ় ও চাটমোহর স্পোর্টস একাডেমির উদ্যোগে এই চারা বিতরণ করা হয়। একই সাথে সামাজিক সচেতনতা বৃদ্ধি,মাদক,ইভটিজিং,কিশোর অপরাধ ও দূনৃীতিমুক্ত সমাজ গঠণের লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় সংকি।সপ্ত বক্তব্য দেন,রংধনু যুব সংঘের সভাপতি তৌহিদুল ইসলাম তাইজুল,চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা হেলালুর রহমান জুয়েল,প্রধান শিক্ষিকা লুৎফুন্নেসা কাকলী। অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য খন্দকার আঃ বারী,দৈনিক সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন,আঃ কুদ্দুস সাহাবুল,শাহাদত হোসেন,আকাশসহ অন্যরা উপস্থিত ছিলেন। এরঅগে রংধনু যুব সংঘ ও স্পোর্টস একাডেমি পের সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যলয়ে গাছের চারা ও ফুটবল বিতরণ করে।