চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা পুলিশ মাদক ও অপরাধ দমনে অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ্র সার্বিক দিকনির্দেশনায় থানা পুলিশের একাধিক টিম পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৫৭ পিস ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী এবং ০৩ জন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ০৬ জনকে গ্রেফতার করেছে।
গত ২৭ জুলাই ২০২৬ তারিখে চাঁদপুর পুলিশ মিডিয়াসেল থেকে এর তথ্য জানানো হয়। এসআই হুমায়ুন কবির সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ফরিদগঞ্জ থানাধীন চরমান্দার বর্ডার বাজার, চাঁদপুর টু রায়পুর মহাসড়কের পশ্চিম পাশে মানিক এর চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কামরুল ইসলাম (৪৫), পিতা- হানিফ মিয়া, মাতা- রোকেয়া বেগম, গ্রাম- গাব্দেরগাঁও (বশির দীঘির বাড়ি), থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর’কে ১৪৭ পিস ইয়াবাসহ আটক করা হয়। আসামিকে মাদক আইনে মামলা রুজু করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
একই তারিখে ভাটিয়ালপুর চৌরাস্তা থেকে নয়ারহাট রোডের উত্তর (ডান) পাশে সুমন এর চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নিজাম উদ্দিন শাওন (১৯), পিতা- শাহ আলম শেখ, মাতা- বিউটি বেগম, গ্রাম- ভাটিয়ালপুর (পুরান বাড়ি) এবং মোঃ আরমান খাঁন (২৩), পিতা- মৃত মাহাবুব খাঁন, মাতা- মৃত আমেনা বেগম, গ্রাম- ভাটিয়ালপুর (মুন্সি বাড়ি), উভয় ০৯নং ওয়ার্ড, ফরিদগঞ্জ পৌরসভা, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর’দেরকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আসামিদ্বয়কে মাদক আইনে মামলা রুজু করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
অপরদিকে একই তারিখে এসআই মো. রাকিবুল হাসান, এসআই আতাউর রাব্বী ও এএসআই মো. আনোয়ার জাহিদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ফরিদগঞ্জ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ আনোয়ার হোসেন (৪২), পিতা- আঃ গফুর, সাং- চর পাড়া, রৌশন আলী বেপারী বাড়ি, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর এবং সিআর পরোয়ানাভুক্ত আসামি সাইদুর রহমান, পিতা- মৃত ছেরাজুল হক মুন্সি, গ্রাম- চাঁদপুর, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর ও মাইন উদ্দিন খান, পিতা- আঃ রহমান খান, গ্রাম- ধানুয়া, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর’কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পুলিশ মিডিয়া সেল থেকে জানানো হয়- মাদকের বিরুদ্ধে চাঁদপুর জেলা পুলিশের এই অভিযান চলমান থাকবে।