কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির সামনে ডোবার পানিতে পড়ে রাবেয়া খাতুন (২) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী মাষ্টারপাড়া গ্রামে।
জানা গেছে, উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী মাষ্টারপাড়ার গোলাম রব্বানীর শিশু কন্যা রাবেয়া খাতুন সোমবার (২৭ জুলাই) দুপুর ১২ টার দিকে বাড়ির লোকজনের অগোচরে হাটিহাটি পাপা করে এসে বাড়ির সামনের ডোবার পানিতে পড়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজির এক পর্যায়ে ডোবা থেকে তাকে উদ্ধার করে। পরে দুপুর ১টার দিকে শিশু রাবেয়াকে মারাত্বক আহত অবস্থায় ফুলবাড়ী উপজেলা স্্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে এলে কিছুক্ষণের মধ্যে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসির দায়িত্বরত পুলিশের এসআই শাহআলম শিশু রাবেয়ার মুত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।