চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বন্যাদুর্গত এলাকা বরমা ইউনিয়নে ক্ষতিগ্রস্থ সাড়ে তিন হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে বিশিষ্ট সমাজ সেবক মো: ওবায়দুল হক চৌধুরী রোকন সিআইপি ব্যক্তিগত অর্থায়নে কেশুয়া রাস্তার মাথায় একটি কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন আবদুল করিম সোহেল,জামাল হোসেন ওয়াহিদ,আনিসুর রহমান মেম্বার,আবদুর রহমান প্রমুখ।