চিরিরবন্দরে ঋনের টাকা পরিশোধ করতে না পারাসহ পারিবারিক অভাব অনটনের কারণে তপন রায় নামে (৩৬) এক যুবক গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনাটি গতকাল ২৮ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় উপজেলার অমরপুর ইউনিয়নের রাজাপুর মাঝাপাড়া গ্রামের জনৈক কৃষ্ণচন্দ্র রায়ের লিচু বাগানে ঘটেছে। সে মাঝাপাড়ার হরিপদ রায়ের ছেলে।
এলাকাবাসি ও পারিবারিক সুত্রে জানা গেছে, উক্ত তপন রায় দীর্ঘদিন যাবত ঋনের কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় এনজিও কর্মকর্তাদের বকুনি, পারিবারিক অভাব অনটন সব মিলিয়ে দুশ্চিন্তায় ছিলেন। সকালে লিচু বাগানে ঝুলতে দেখে থানায় সংবাদ দিলে পুলিশ এসে সুরতহাল করে ।
থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।