কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন আজ মঙ্গলবার বিকেল ৫ টার দিকে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাজিতপুর উপজেলা বিএনপি অধিনস্ত সকল ইউনিয়ন ও নেতৃবৃন্দকে ভ্রান্ত ধারণা দিয়ে একটি কুচক্রিমহল দলের জেলা থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটিকে না জানিয়ে তারা ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানারে কর্মী সম্মেলন করছেন। তিনি বলেন, তারেক জিয়ার আগমণ উপলক্ষে যারা ইউনিয়ন কর্মী সমাবেশ করছেন তারা দলের কেউ না। জেলা পর্যায়ের নেতাদেরকে না জানিয়ে এই পর্যন্ত কয়েকটি ইউনিয়নে কর্মী সম্মেলন করছেন যা দলের পরিপন্থী। তিনি আরও বলেন, এই কুচক্রি মহলটি দলের ভাবমূর্তি নষ্ট করছে। তিনি এই কুচক্রি মহলটির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, দলীয় কোনো পদ না থেকে কেউ কোনো সময় কর্মী সম্মেলন করার এখতিয়ার রাখেন না। তারা দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য পায়তারা চালাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওই নেতার ভালো সম্পর্ক ছিল এই কারণে যে, ঢাকায় ফ্যাসিবাদী সরকারের আমলে তিনি ভালো ভূমিকা রাখার জন্য দলের সম্মান রক্ষার্থে ধানের শীষ প্রতীক দেন এবং তিনি দলীয়ভাবে পরাজিত হয়েছে। বাজিতপুর-নিকলী আসনটি দলীয়ভাবে ধানের শীষের আসন। এই আসনে ধানের শীষ পরাজিত হয়েছে কিন্তু স্বতন্ত্র প্রার্থী পাশ করায় দলের সুনাম নষ্ট হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।