জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬, ০২:৫৯ পিএম
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

২৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) সৈয়দপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা। সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাজ্জাদের বাবা, আন্দোলনে আহত যোদ্ধারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় বক্তব্য বলেন, সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার,জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মোঃ শফিকুল ইসলাম,শিক্ষক এম এ রশিদসহ অনেকে। বক্তারা বলেন,জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যাপক কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আহত যোদ্ধাদের অবদানের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান তারা। সভায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, আহত যোদ্ধাদের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, দিবসটি যেন যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা যায়, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে