দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের ৫৭ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ রেখে সম্পুরক বা জেট ঘোষনা করা হয়েছে।যা গত অর্থ বছরের তুলনায় ১ কোটি ৯৮ লাখ টাকা বেশি। বুধবার বেলা ২টায় পৌর মিলনায়তনে বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোড়াঘাট পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্ আল মামুন কাওছার শেখ। এ ছাড়াও বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, পৌরসভার ভারপ্রাপ্ত সচীব আনোয়ার পারভেজ,ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ রাজু হোসেনসহ পৌরসভার কর্মকর্তা কর্মচরীরা।