গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি এলাকায় অভিযান চালিয়ে অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ ও এজেন্ট অ্যাকাউন্টসম্বলিত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন খোলাহাটি দুলালের ভিটা গ্রামের মো. আরিফুল ইসলাম আরিফ (৩২) ও মো. সাগির আলম (৩১)।
পুলিশ জানায়, গাইবান্ধা সদর থানার মামলা নং-৪৮, তারিখ ২৮ জুলাই ২০২৬, জুয়া প্রতিরোধ আইন-২০২৬ এর বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া দুটি মোবাইল ফোনে অনলাইন ক্যাসিনোর এজেন্ট অ্যাকাউন্ট ও জুয়া পরিচালনার বিভিন্ন অ্যাপের অস্তিত্ব পাওয়া গেছে। ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার দুই ব্যক্তি এলাকায় অনলাইন ক্যাসিনোর সক্রিয় পরিচালনাকারী হিসেবে পরিচিত ছিলেন।
এ বিষয়ে জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. জসিম উদ্দীনের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। বুধবার জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে অভিযানের বিস্তারিত তুলে ধরেন। ।