এলপিএলে ব্যাট হাতে ঝড় তুললেন হৃদয়

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬, ০৭:০২ পিএম
এলপিএলে ব্যাট হাতে ঝড় তুললেন হৃদয়

১১ বল বাকি থাকতে ক্রিজে গিয়ে যা করা দরকার ছিল, লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ম্যাচে তাই করলেন তাওহীদ হৃদয়। যদিও এর মধ্যে তার ভাগে পড়েছে ৮ বল। সেটাকেই যথেষ্ট বানিয়ে চার ছক্কা ও একটি চারে এই বাংলাদেশি তারকা ৩১ রান তুললেন। তার ৩৮৭.৫ স্ট্রাইকরেটের ঝড়েই দলীয় সংগ্রহ দুইশ পেরিয়ে জিতল জাফনা কিংস। আগের ম্যাচে তিনে নেমে হৃদয় এক ছক্কা ও দুটি চারে ২১ বলে ৩৫ রান করেছিলেন। কিন্তু গত মঙ্গলবার আগের ব্যাটাররা ভালো করতে না পারায় তার ব্যাটিং পজিশন বদলে ছয়ে পরিণত হয়। তবে ওই সময়ে নেমেই কলম্বো ক্যাপসের বিপক্ষে তাণ্ডব চালালেন হৃদয়। যাতে ভর করে ৫ উইকেটে ২০২ রান তোলে জাফনা, তাও অবশ্য যথেষ্ট মনে হচ্ছিল না। শেষমেষ দিলশান মাদুশঙ্কার নৈপুণ্যে তারা ১৯ রানের দূরত্বে থামায় কলম্বোকে। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ বলে স্রেফ ২ রান করে আউট আভিষ্কা ফার্নান্দো। কামিল মিশারা ও ইব্রাহিম জাদরান মিলে ৫০ রানের জুটি গড়ে সেই বিপদ সামলান। যদিও ৬ রান বাকি পুরোটাই এলো মিশারার ব্যাটে। আফগান তারকা কার্যত সুবিধা করতে পারছিলেন না। তার শ্রীলঙ্কান সতীর্থ ১৯ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন। এরপর রানের চাকা মন্থর হয়ে যায় ইব্রাহিম ও দুনিথ ভেল্লালাগের ম্যাড়ম্যাড়ে ব্যাটিংয়ে। উপায় না দেখে ১৯ বলে ১৭ রান করা ভেল্লালাগেকে তুলে নেয় জাফনা। এরপর ২ বলে ১ রান করা ভানুকা রাজাপাকসে আউট হলে নামেন হৃদয়। সিঙ্গেল দিয়ে শুরু, শেষ ওভারে তোলেন ঝড়। মাঝে রানআউট হয়েছেন ধীরগতির ব্যাটিংয়ে খাবি খেয়ে শেষদিকে পুষিয়ে নিতে চাওয়া ইব্রাহিম। তিন ছক্কা ও ১২ চারে তিনি ৬৫ বলে ৯৫ রান করেছেন। হৃদয় শেষ ওভারের প্রথম বলে লেগ সাইড দিয়ে ছক্কা মারেন। শাহনেওয়াজ দাহানির দ্বিতীয় ডেলিভারি ছিল ফুল লেংথে, যা বাংলাদেশি তারকা লং অন দিয়ে ওড়ালেন। এরপর, অফ স্টাম্পের অনেক বাইরের ইয়র্কার ডেলিভারিটি ব্যাকওয়ার্ড পয়েন্টের ওপর দিয়ে সীমানার বাইরে ফেলেন হৃদয়। টানা তিন ছক্কা মারার পর, নিচু ফুলটসে টাইমিং ঠিকমতো করতে পারেননি। তবে জীবন পেলেন লং অফে, সহজ ক্যাচ ফেলেন থারুপাথি, আসে দুটি রান। অফ স্টাম্পের বাইরে ওভারের পঞ্চম বলটি আগেই জায়গা বানিয়ে চোখধাঁধানো শটে কাভারের ওপর দিয়ে আরেকটি ছক্কা হৃদয়ের। শেষ বলে অফ স্টাম্পের বাইরের শর্ট বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মারেন তিনি। ৩১ রানে অপরাজিত থেকে জাফনার সংগ্রহ তিনি দুইশ পেরিয়ে দেন। ব্যাটিংয়ে নামতে হয়নি সাকিব আল হাসানকে। পরে বল হাতে উইকেটশূন্য থাকলেও ৩ ওভারে ২৭ রান দেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। তবে কলম্বোর ঝড় থামাতে প্রধান ভূমিকা ছিল মাদুশঙ্কার। ৪ ওভারে তিনি ৩০ রানে ৩ উইকেট নেন। কলম্বোর পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন সাদিরা সামারাবিক্রমা। তার দল ৯ উইকেটে ১৪৩ রান তোলে। ১৯ রানে জিতে জাফনা পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে।