গোমস্তাপুরে ভারতীয় নেশাদ্রব্যসহ আটক ১

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬, ০১:২২ পিএম
গোমস্তাপুরে ভারতীয় নেশাদ্রব্যসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভারতীয় নেশা জাতীয় দ্রব্য এস্কাফ সিরাপসহ নুর আলম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি।) বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর পৌনে ৭ টার দিকে রহনপুর পৌর এলাকার হুজরাপুর নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মিরপুর বড়গাচ্ছি গ্রামের গোলাম মোস্তফা ছেলে। আটকের পর তার কাছ থেকে মাদকবহণকারী একটি মোটরসাইকেল ও ৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।  ১৬ বিজিবি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম  আটকের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বৃহস্পতিবার ভোর পৌণে ৭ টার দিকে রহনপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আল আমিনের নেতৃত্বে রহনপুর পৌর এলাকার হুজরাপুর নামক স্থানে অভিযান চালিয়ে ভোলাহাট উপজেলার মিরপুর বড়গাচ্ছি গ্রামের গোলাম মোস্তফা ছেলেকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ ও মাদকদ্রব্য বহণকারী মোটরসাইকেল জব্দ করা হয়।  এদিকে আটক নুর আলমসহ মাদকদ্রব্য ও মোটরসাইকেল গোমস্তাপুর থানায় হস্তান-র করার প্রক্রিয়া চলছে বলে বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানিয়েছেন। এছাড়া নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমানে- গরু,মাদক পাচার,অবৈধ সীমান- পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে