চিতলমারীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬, ০৪:১৪ পিএম
চিতলমারীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

বাগেরহাটের চিতলমারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তার।

সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু, উপজেলা মহিলা দলের সভানেত্রী রুনা গাজী, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, ডা. এম আর ফরাজী ও চিতলমারী প্রেসক্লাব সভাপতি মো. একরামুল হক মুন্সীসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে এলাকায় দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক একরামুল হক মুন্সী, সাংবাদিক এস এস সাগর এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে একটি মহল থেকে গুপ্ত হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপিত হয়। সভায় এ বিষয়ে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে সর্বসম্মতিক্রমে অনুরোধ জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে