বিরলে ৩১ জুলাই বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬, ০৪:৫৮ পিএম
বিরলে ৩১ জুলাই বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

আসছে ৩১ জুলাই ২০২৬ রোজ শুক্রবার বিকাল ০৩.০০ ঘটিকায় বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট- ২০২৬ এর শুভ উদ্বোধন করতে প্রধান অতিথি মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ আখতারুজ্জামান মিয়া, জাতীয় সংসদ সদস্য, দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) সদয় সম্মতি জানিয়েছন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জানিয়েছেন দিনজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) কাশেম আলী, বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমূখ। বিকাল ৩ টায় উদ্বোধনী খেলায় স্বাগতিক বিরল উপজেলা ক্রীড়া সংস্থা বনাম নীলফামারী ফুটবল একাডেমী। উভয়দলে জাতীয় পর্যায়ে বিভিন্ন টুর্ণামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করবেন। বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠে টুর্ণামেন্টের খেলাগুলো উপভোগ করার জন্য সর্বস্তরের দর্শকদের আহ্বান জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে