জাল নোট প্রচলন প্রতিরোধে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কসোপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক পিএলসি ভূরুঙ্গামারী শাখার সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক রংপুর এই ওয়ার্কসপের আয়োজন করে।
ওয়ার্কসপে বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক (ব্যাংকিং) মোঃ দেওয়ান সিরাজ সভাপতিত্ব করেন। ওয়ার্কসোপে প্রধান অতিথি ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।
বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক মোঃ হাসান রুহী ইসলাম প্রধান আলোচক হিসাবে আসল ব্যাংক নোটের বিভিন্ন বৈশিষ্ট্য, নকল নোট চেনার উপায় ও জাল নোট পেলে করণীয় সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক পিএলসির কুড়িগ্রাম অঞ্চল প্রধান সহকারী মহাব্যবস্থাপক এস এম আহসান হাবীব সরকার, ভূরুঙ্গামারী সরকারি কলেজ অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান।
ওয়ার্কসপে উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও সাংবাদিক অংশগ্রহণ করেন।