মেহেরপুরের গাংনীতে ফুটবল খেলার সময় বুকের তীব্র ব্যথা নিয়ে রাব্বি হোসেন(১৬) নামে এক কিশোর মাটিতে লুটিয়ে পড়ে।পরে হাসপাতালে নিলে ডাক্তার থাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আযান ফুটবল মাঠে খেলার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাব্বি হোসেন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মো: মিরাজ আলীর ছেলে।
নিহত রাব্বি হোসেনের বন্ধু অনিম আহমেদ বলেন, আমরা গাংনীতে ফ্রেন্ডশীপ ফুটবল খেলতে এসেছিলাম।খেলার মধ্যে হঠাৎ রাব্বি বসে পড়ে। এরপর মাটিতে শুয়ে পড়ে।গুরুতর অসুস্থ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আমাদের সামনে আমাদের বন্ধু মারা গেল।এই ব্যথা কি করে সইবো।আর এই দৃশ্য ভুলবো কি করে।যতদিন বেঁচে থাকবো ততদিন এই ঘটনার কথা কখনোই ভুলতে পারবো না। ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানখোলা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: মফিজুল ইসলাম জানান, এ বিষয়ে কয়েক জায়গায় খোঁজ নিয়ে জানতে পারলাম রাব্বি হোসেনের হার্টের সমস্যা ছিল।সে খেলা খেলার সময় মাটিতে লুটিয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার নাহিদ হাসান বলেন, রাব্বি হোসেনকে আমরা হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি।
গাংনী থানার ওসি তদন্ত আল মামুন জানান, ফুটবল খেলতে গিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সার্বিক বিষয়ের খোঁজখবর নেওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।