খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ৩১ জুলাই, ২০২৬, ০১:২৪ পিএম
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মো. ইসমাইল (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সোয়া ১২টার দিকে নগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এই গুলির ঘটনা ঘটে। নিহত ইসমাইল বড় খালপাড় এলাকার শাজাহানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ইসমাইল এলাকায় অবস্থান করছিলেন। দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালালে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কে বা কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা অনুসন্ধানে মাঠে নেমেছে খুলনা থানা পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে