পঞ্চগ্রামে ২ আগস্ট বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩১ জুলাই, ২০২৬, ০৪:১৪ পিএম
পঞ্চগ্রামে ২ আগস্ট বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

আগামী ২ আগস্ট (রবিবার) বরিশাল সদর উপজেলার ৭ নম্বর চরকাউয়া ইউনিয়নের পঞ্চগ্রাম সম্মেলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ, দিনারের পুল বাজারে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবে। সামাজিক সংগঠন ‘জিয়া শিশু-কিশোর মেলা’-এর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও তরুণ সমাজসেবক মো. ফেরদৌস আহম্মদের উদ্যোগে এবং বরিশাল আধুনিক চক্ষু হাসপাতাল-এর সার্বিক তত্ত্বাবধানে এ মানবিক চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, শিবিরে আগত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় রোগীদের বাছাই করে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি অপারেশনের সময় বিনামূল্যে চোখের লেন্স সংযোজনের সুবিধাও প্রদান করবে বরিশাল আধুনিক চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসা শিবিরটি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এ সময় এলাকার সর্বস্তরের মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার এ সুযোগ গ্রহণের জন্য আহবান জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ এবং বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার এমপি। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ও তার বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

আপনার জেলার সংবাদ পড়তে