ফুলবাড়ীয়ায়া মোবাইল কোর্ট, মাদক সেবীকে অর্থ ও কারাদণ্ড

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) : | প্রকাশ: ১ আগস্ট, ২০২৬, ০৬:১৮ পিএম
ফুলবাড়ীয়ায়া মোবাইল কোর্ট, মাদক সেবীকে অর্থ ও কারাদণ্ড

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সাত সকালেই মোবাইল কোর্ট বসিয়ে এক মাদক সেবীকে অর্থদন্ডসহ বিনাশ্রম কারাদন্ড দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ। শনিবার (১ আগস্ট) ভোরে উপজেলার কালাদহ ইউনিয়ন পরিষদে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবনের অপরাধে মো. আওয়াল (৪২) কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৮ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয় এবং কারাগারে প্রেরণ করা হয়। ওই মাদক সেবী, ফুলবাড়ীয়া উপজেলার  এনায়েতপুর ইউনিয়নের ডোবার পাড়ের বাসিন্দা। এর আগে শুক্রবার রাত পৌনে দশটার দিকে পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডে সাবেক মেয়রের বাসা সংলগ্ন মাদক সেবনের দায়ে আরাফাত ও হাফিজুর নামের দুই তরুণকে মোবাইল কোর্টের অভিযানে প্রত্যেকেকে ৫ মাস করে জেল প্রদান করেন ইউএনও শহীদুল ইসলাম সোহাগ।

স্থানীয় সুত্রে জানাগেছে,রাতের বেলায় ওই মাদকসেবীরা কালাদহ ও পৌর এলাকার পৃথক পৃথক স্থানে প্রকাশ্যে মাদক সেবন করায় স্থানীয়রা তাঁদেরকে নেশাগ্রস্ত অবস্থায় আটকিয়ে প্রশাসনকে অবগত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শহীদুল ইসলাম সোহাগ মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বিভিন্ন মেয়াদে শাস্তিসহ অর্থদন্ড দিয়ে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

ইউএনও শহীদুল ইসলাম সোহাগ বলেন, দন্ড দেওয়া প্রত্যেক মাদক সেবীর কাছেই নেশার সামগ্রী পাওয়ায় তাদেরকে মোবাইল কোর্টের আওতায় আনা হয়। মাদক নির্মূলে স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী কার্যক্রমে এগিয়ে আসায় তাদেরকে ধন্যবাদ জানান তিনি। এছাড়াও তিনি মাদক প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকার কথা জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে