মুক্তাগাছা প্রেসক্লাবের সদ্য বিদায়ী কমিটির তথ্য সম্পাদক খালেদ খুররম পারভেজ, সাংবাদিক মাহবুবুল আলম রতনের পিতা এডভোকেট শমসের আলী ও সাংবাদিক হেলাল উদ্দিন নয়নের মাতার মৃত্যুতে শোক সভা এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক শামছুদ্দিন মাস্টারের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত শনিবার বাদ মাগরিব প্রেসক্লাব মিলনায়তনে শোকসভা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক এজেডএম ইমাম উদ্দিন মুক্তা। সদস্য সচিব ফেরদৌস আলমের সঞ্চালনায় শোকসভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এফএমএ সালাম, এড. মাহবুবুল আলম খান, সিরাজুল হক সরকার, আবু সালেহ মুসা, এম ইদ্রিছ আলী প্রমুখ। সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মুক্তাগাছা থানা মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আবুল কালামা আজাদ।