কলমাকান্দায় এক মাসে ৯টি ট্রান্সফরমার চুরি আটক ১

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) :
| আপডেট: ২ আগস্ট, ২০২৬, ০১:১৮ পিএম | প্রকাশ: ২ আগস্ট, ২০২৬, ০১:১৮ পিএম
কলমাকান্দায় এক মাসে ৯টি ট্রান্সফরমার চুরি আটক ১

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিভিন্ন এলাকায় এক মাসে ৯টি বৈদ্যতিক ট্রান্সফরমার চুরি হয়। ট্রান্সফরমার চুরির ঘটনায় উপজেলার নাজিরপুর এলাকায় শনিবার সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যাক্তির নাম মাজাহার (৩৫), তার বাড়ি উপজেলার নাজিরপুর এলাকায়।  নেত্রকোনার পল্লী বিদ্যুৎ সমিতির কলমাকান্দা জোনাল অফিসের ডিজিএম মোঃ মোজাম্মেল হক জানান, গত জুন মাসে উপজেলার কৈলাটি ইউনিয়নে ৫টি, নাজিরপুর ইউনিয়নে ১টি ও লেঙ্গুড়া ইউনিয়নে ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়।এ জন্য বিদ্যুৎ গ্রাহকদের মাঝে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে। ট্রান্সফরমার চুরির বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা অবগত আছি, থানায় ট্রান্সফরমার চুরির মামলা হয়েছে, আমরা গোপন তথ্যের ভিত্তিতে লেঙ্গুড়া ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাজাহার (৩৫) নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছি, তদন্ত চলছে, তদন্তের মাধ্যমে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিব।

আপনার জেলার সংবাদ পড়তে