নওগাঁর ধামইরহাট উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু শ্রম বন্ধ এবং বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে সহায়ক উপকরণ ও শর্ত সাপেক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার (২ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজরে এসব উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমির।
এর পূর্বে ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার লাবলু খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্বামাম মাহমুদা, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেভিড সাংমা, প্রোগ্রাম অফিসার মামুনুল রশিদ, সারামিতা হালদা প্রমুখ। এপি ম্যানেজার লাবলু খান জানান, আলোচনা সভা শেষে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ২০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে ড্রিল ও গ্রাইন্ডার মেশিন, ২০জন প্রশিক্ষনার্থীদের সেলাই মেশিন ও শিশু শ্রমের সঙ্গে জড়িত ৬০টি পরিবারে নগদ অর্থ বিতরণ করা হয়।