নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ২ আগস্ট, ২০২৬, ০৭:২২ পিএম | প্রকাশ: ২ আগস্ট, ২০২৬, ০৭:২২ পিএম
নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

সেনবাগ থেকে নানার বাড়িতে বেড়াতে গিয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোঃ শান্ত (৯) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শান্ত নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের উত্তর মাইশাই গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী ও চা দোকানি ফরিদ মিয়ার ছেলে।  সে মাইশাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। তিন ভাই ও এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়। রোববার (২ আগস্ট) সকাল প্রায় ৯টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী এলাকার লক্ষ্ণীপুর গ্রামে তার নানার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই, সেনবাগ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ডমুরুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম জানান, শনিবার বিকেলে শান্ত তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যায়। রোববার সকালে বাড়ির পুকুরে গোসল করতে নামলে একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে গুণবতী এলাকার একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শান্তর অকাল মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে